|
قَالُوا آمَنَّا بِرَبِّ
الْعَالَمِينَ
|
47
|
তারা বলল, আমরা
রাব্বুল আলামীনের প্রতি বিশ্বাস স্থাপন করলাম।
|
|
|
رَبِّ مُوسَى وَهَارُونَ
|
48
|
যিনি মূসা ও
হারুনের রব।
|
|
|
قَالَ آمَنتُمْ لَهُ قَبْلَ أَنْ
آذَنَ لَكُمْ إِنَّهُ لَكَبِيرُكُمُ الَّذِي عَلَّمَكُمُ السِّحْرَ فَلَسَوْفَ
تَعْلَمُونَ لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَافٍ
وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ
|
49
|
ফেরাউন বলল, আমার
অনুমতি দানের পূর্বেই তোমরা কি
তাকে মেনে নিলে?
নিশ্চয় সে তোমাদের প্রধান, যে
তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি
অবশ্যই তোমাদের হাত
ও পা বিপরীত দিক
থেকে কর্তন করব।
এবং তোমাদের সবাইকে শূলে
চড়াব।
|
|
|
قَالُوا لَا ضَيْرَ إِنَّا إِلَى
رَبِّنَا مُنقَلِبُونَ
|
50
|
তারা বলল, কোন
ক্ষতি নেই। আমরা
আমাদের পালনকর্তার কাছে
প্রত্যাবর্তন
করব।
|
|
|
إِنَّا نَطْمَعُ أَن يَغْفِرَ لَنَا
رَبُّنَا خَطَايَانَا أَن كُنَّا أَوَّلَ الْمُؤْمِنِينَ
|
51
|
আমরা আশা করি,
আমাদের পালনকর্তা আমাদের ক্রটি-বিচ্যুতি মার্জনা করবেন। কারণ,
আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী।
|
|
|
وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ
أَسْرِ بِعِبَادِي إِنَّكُم مُّتَّبَعُونَ
|
52
|
আমি মূসাকে আদেশ
করলাম যে, আমার
বান্দাদেরকে
নিয়ে রাত্রিযোগে বের
হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাদ্ধাবন করা
হবে।
|
|
|
فَأَرْسَلَ فِرْعَوْنُ فِي
الْمَدَائِنِ حَاشِرِينَ
|
53
|
অতঃপর ফেরাউন শহরে
শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল,
|
|
|
إِنَّ هَؤُلَاء لَشِرْذِمَةٌ
قَلِيلُونَ
|
54
|
নিশ্চয় এরা (বনী-ইসরাঈলরা) ক্ষুদ্র একটি
দল।
|
|
|
وَإِنَّهُمْ لَنَا لَغَائِظُونَ
|
55
|
এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে।
|
|
|
وَإِنَّا لَجَمِيعٌ حَاذِرُونَ
|
56
|
এবং আমরা সবাই
সদা শংকিত।
|
|
|
فَأَخْرَجْنَاهُم مِّن جَنَّاتٍ
وَعُيُونٍ
|
57
|
অতঃপর আমি ফেরআউনের দলকে
তাদের বাগ-বাগিচা ও
ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম।
|
|
|
وَكُنُوزٍ وَمَقَامٍ كَرِيمٍ
|
58
|
এবং ধন-ভান্ডার ও
মনোরম স্থানসমূহ থেকে।
|
|
|
كَذَلِكَ وَأَوْرَثْنَاهَا بَنِي
إِسْرَائِيلَ
|
59
|
এরূপই হয়েছিল এবং
বনী-ইসলাঈলকে করে
দিলাম এসবের মালিক।
|
|
|
فَأَتْبَعُوهُم مُّشْرِقِينَ
|
60
|
অতঃপর সুর্যোদয়ের সময়
তারা তাদের পশ্চাদ্ধাবন করল।
|
|
|
فَلَمَّا تَرَاءى الْجَمْعَانِ
قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ
|
61
|
যখন উভয় দল
পরস্পরকে দেখল, তখন
মূসার সঙ্গীরা বলল,
আমরা যে ধরা
পড়ে গেলাম।
|
|
|
قَالَ كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي
سَيَهْدِينِ
|
62
|
মূসা বলল, কখনই
নয়, আমার সাথে
আছেন আমার পালনকর্তা। তিনি
আমাকে পথ বলে
দেবেন।
|
|
|
فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنِ
اضْرِب بِّعَصَاكَ الْبَحْرَ فَانفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ
الْعَظِيمِ
|
63
|
অতঃপর আমি মূসাকে আদেশ
করলাম, তোমার লাঠি
দ্বারা সমূদ্রকে আঘাত
কর। ফলে, তা
বিদীর্ণ হয়ে গেল
এবং প্রত্যেক ভাগ
বিশাল পর্বতসদৃশ হয়ে
গেল।
|
|
|
وَأَزْلَفْنَا ثَمَّ الْآخَرِينَ
|
64
|
আমি সেথায় অপর
দলকে পৌঁছিয়ে দিলাম।
|
|
|
وَأَنجَيْنَا مُوسَى وَمَن مَّعَهُ
أَجْمَعِينَ
|
65
|
এবং মূসা ও
তাঁর সংগীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।
|
|
|
ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ
|
66
|
অতঃপর অপর দলটিকে নিমজ্জত কললাম।
|
|
|
إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا
كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
|
67
|
নিশ্চয় এতে একটি
নিদর্শন আছে এবং
তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল
না।
|
|
|
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ
الرَّحِيمُ
|
68
|
আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী, পরম
দয়ালু।
|
|
|
وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ
إِبْرَاهِيمَ
|
69
|
আর তাদেরকে ইব্রাহীমের বৃত্তান্ত শুনিয়ে দিন।
|
|
|
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ
مَا تَعْبُدُونَ
|
70
|
যখন তাঁর পিতাকে এবং
তাঁর সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের এবাদত কর?
|
|
|
قَالُوا نَعْبُدُ أَصْنَامًا
فَنَظَلُّ لَهَا عَاكِفِينَ
|
71
|
তারা বলল, আমরা
প্রতিমার পূজা করি
এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে
আঁকড়ে থাকি।
|
|
|
قَالَ هَلْ يَسْمَعُونَكُمْ إِذْ
تَدْعُونَ
|
72
|
ইব্রাহীম (আঃ) বললেন, তোমরা যখন
আহবান কর, তখন
তারা শোনে কি?
|
|
|
أَوْ يَنفَعُونَكُمْ أَوْ
يَضُرُّونَ
|
73
|
অথবা তারা কি
তোমাদের উপকার কিংবা ক্ষতি করতে
পারে?
|
|
|
قَالُوا بَلْ وَجَدْنَا آبَاءنَا
كَذَلِكَ يَفْعَلُونَ
|
74
|
তারা বললঃ না,
তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা
এরূপই করত।
|
|
|
قَالَ أَفَرَأَيْتُم مَّا كُنتُمْ
تَعْبُدُونَ
|
75
|
ইব্রাহীম বললেন, তোমরা কি
তাদের সম্পর্কে ভেবে
দেখেছ, যাদের পূজা
করে আসছ।
|
|
|
أَنتُمْ وَآبَاؤُكُمُ
الْأَقْدَمُونَ
|
76
|
তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা ?
|
|
|
فَإِنَّهُمْ عَدُوٌّ لِّي إِلَّا
رَبَّ الْعَالَمِينَ
|
77
|
বিশ্বপালনকর্তা
ব্যতীত তারা সবাই
আমার শত্রু।
|
|
|
الَّذِي خَلَقَنِي فَهُوَ يَهْدِينِ
|
78
|
যিনি আমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনিই আমাকে পথপ্রদর্শন করেন,
|
|
|
وَالَّذِي هُوَ يُطْعِمُنِي
وَيَسْقِينِ
|
79
|
যিনি আমাকে আহার
এবং পানীয় দান
করেন,
|
|
|
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
|
80
|
যখন আমি রোগাক্রান্ত হই,
তখন তিনিই আরোগ্য দান
করেন।
|
|
|
وَالَّذِي يُمِيتُنِي ثُمَّ
يُحْيِينِ
|
81
|
যিনি আমার মৃত্যু ঘটাবেন, অতঃপর পুনর্জীবন দান
করবেন।
|
|
|
وَالَّذِي أَطْمَعُ أَن يَغْفِرَ
لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ
|
82
|
আমি আশা করি
তিনিই বিচারের দিনে
আমার ক্রটি-বিচ্যুতি মাফ
করবেন।
|
|
|
رَبِّ هَبْ لِي حُكْمًا
وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ
|
83
|
হে আমার পালনকর্তা, আমাকে প্রজ্ঞা দান
কর এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কর
|
|
|
وَاجْعَل لِّي لِسَانَ صِدْقٍ فِي
الْآخِرِينَ
|
84
|
এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী কর।
|
|
|
وَاجْعَلْنِي مِن وَرَثَةِ جَنَّةِ
النَّعِيمِ
|
85
|
এবং আমাকে নেয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভূক্ত কর।
|
|
|
وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ
مِنَ الضَّالِّينَ
|
86
|
এবং আমার পিতাকে ক্ষমা কর।
সে তো পথভ্রষ্টদের অন্যতম।
|
|
|
وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ
|
87
|
এবং পূনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো
না,
|
|
|
يَوْمَ لَا يَنفَعُ مَالٌ وَلَا
بَنُونَ
|
88
|
যে দিবসে ধন-সম্পদ ও
সন্তান সন্ততি কোন
উপকারে আসবে না;
|
|
|
إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ
سَلِيمٍ
|
89
|
কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে
আল্লাহর কাছে আসবে।
|
|
|
وَأُزْلِفَتِ الْجَنَّةُ
لِلْمُتَّقِينَ
|
90
|
জান্নাত আল্লাহভীরুদের নিকটবর্তী করা
হবে।
|
|
|
وَبُرِّزَتِ الْجَحِيمُ
لِلْغَاوِينَ
|
91
|
এবং বিপথগামীদের সামনে উম্মোচিত করা
হবে জাহান্নাম।
|
|
|
وَقِيلَ لَهُمْ أَيْنَ مَا كُنتُمْ
تَعْبُدُونَ
|
92
|
তাদেরকে বলা হবেঃ
তারা কোথায়, তোমরা যাদের পূজা
করতে।
|
|
|
مِن دُونِ اللَّهِ هَلْ
يَنصُرُونَكُمْ أَوْ يَنتَصِرُونَ
|
93
|
আল্লাহর পরিবর্তে? তারা
কি তোমাদের সাহায্য করতে
পারে, অথবা তারা
প্রতিশোধ নিতে পারে?
|
|
|
فَكُبْكِبُوا فِيهَا هُمْ
وَالْغَاوُونَ
|
94
|
অতঃপর তাদেরকে এবং
পথভ্রষ্টদেরকে
আধোমুখি করে নিক্ষেপ করা
হবে জাহান্নামে।
|
|
|
وَجُنُودُ إِبْلِيسَ أَجْمَعُونَ
|
95
|
এবং ইবলীস বাহিনীর সকলকে।
|
|
|
قَالُوا وَهُمْ فِيهَا
يَخْتَصِمُونَ
|
96
|
তারা তথায় কথা
কাটাকাটিতে লিপ্ত হয়ে
বলবেঃ
|
|
|
تَاللَّهِ إِن كُنَّا لَفِي ضَلَالٍ
مُّبِينٍ
|
97
|
আল্লাহর কসম, আমরা
প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম।
|
|
|
إِذْ نُسَوِّيكُم بِرَبِّ
الْعَالَمِينَ
|
98
|
যখন আমরা তোমাদেরকে বিশ্ব-পালনকর্তার সমতুল্য গন্য
করতাম।
|
|
|
وَمَا أَضَلَّنَا إِلَّا
الْمُجْرِمُونَ
|
99
|
আমাদেরকে দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল।
|
|
|
فَمَا لَنَا مِن شَافِعِينَ
|
100
|
অতএব আমাদের কোন
সুপারিশকারী
নেই।
|
|
|
وَلَا صَدِيقٍ حَمِيمٍ
|
101
|
এবং কোন সহৃদয় বন্ধু ও
নেই।
|
|
|
فَلَوْ أَنَّ لَنَا كَرَّةً
فَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ
|
102
|
হায়, যদি কোনরুপে আমরা
পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম, তবে
আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে
যেতাম।
|
|
|
إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا
كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
|
103
|
নিশ্চয়, এতে নিদর্শন আছে
এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
|
|
|
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ
الرَّحِيمُ
|
104
|
আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম
দয়ালু।
|
|
|
كَذَّبَتْ قَوْمُ نُوحٍ
الْمُرْسَلِينَ
|
105
|
নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে।
|
|
|
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ نُوحٌ
أَلَا تَتَّقُونَ
|
106
|
যখন তাদের ভ্রাতা নূহ
তাদেরকে বললেন, তোমাদের কি
ভয় নেই?
|
|
|
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
|
107
|
আমি তোমাদের জন্য
বিশ্বস্ত বার্তাবাহক।
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
|
108
|
অতএব, তোমরা আল্লাহকে ভয়
কর এবং আমার
আনুগত্য কর।
|
|
|
وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ
أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ
|
109
|
আমি তোমাদের কাছে
এর জন্য কোন
প্রতিদান চাই না,
আমার প্রতিদান তো
বিশ্ব-পালনকর্তাই দেবেন।
|
|
|
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
|
110
|
অতএব, তোমরা আল্লাহকে ভয়
কর এবং আমার
আনুগত্য কর।
|
|
|
قَالُوا أَنُؤْمِنُ لَكَ
وَاتَّبَعَكَ الْأَرْذَلُونَ
|
111
|
তারা বলল, আমরা
কি তোমাকে মেনে
নেব যখন তোমার অনুসরণ করছে
ইতরজনেরা?
|
|
|
قَالَ وَمَا عِلْمِي بِمَا كَانُوا
يَعْمَلُونَ
|
112
|
নূহ বললেন, তারা
কি কাজ করছে,
তা জানা আমার
কি দরকার?
|
|
|
إِنْ حِسَابُهُمْ إِلَّا عَلَى
رَبِّي لَوْ تَشْعُرُونَ
|
113
|
তাদের হিসাব নেয়া
আমার পালনকর্তারই কাজ;
যদি তোমরা বুঝতে!
|
|
|
وَمَا أَنَا بِطَارِدِ
الْمُؤْمِنِينَ
|
114
|
আমি মুমিনগণকে তাড়িয়ে দেয়ার লোক
নই।
|
|
|
إِنْ أَنَا إِلَّا نَذِيرٌ مُّبِينٌ
|
115
|
আমি তো শুধু
একজন সুস্পষ্ট সতর্ককারী।
|
|
|
قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا
نُوحُ لَتَكُونَنَّ مِنَ الْمَرْجُومِينَ
|
116
|
তারা বলল, হে
নূহ যদি তুমি
বিরত না হও,
তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত
হবে।
|
|
|
قَالَ رَبِّ إِنَّ قَوْمِي
كَذَّبُونِ
|
117
|
নূহ বললেন, হে
আমার পালনকর্তা, আমার
সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।
|
|
|
فَافْتَحْ بَيْنِي وَبَيْنَهُمْ
فَتْحًا وَنَجِّنِي وَمَن مَّعِي مِنَ الْمُؤْمِنِينَ
|
118
|
অতএব, আমার ও
তাদের মধ্যে কোন
ফয়সালা করে দিন
এবং আমাকে ও
আমার সংগী মুমিনগণকে রক্ষা করুন।
|
|
|
فَأَنجَيْنَاهُ وَمَن مَّعَهُ فِي
الْفُلْكِ الْمَشْحُونِ
|
119
|
অতঃপর আমি তাঁকে ও
তাঁর সঙ্গিগণকে বোঝাই করা
নৌকায় রক্ষা করলাম।
|
|
|
ثُمَّ أَغْرَقْنَا بَعْدُ
الْبَاقِينَ
|
120
|
এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জত করলাম।
|
|
|
إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا
كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
|
121
|
নিশ্চয় এতে নিদর্শন আছে
এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
|
|
|
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ
الرَّحِيمُ
|
122
|
নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম
দয়ালু।
|
|
|
كَذَّبَتْ عَادٌ الْمُرْسَلِينَ
|
123
|
আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
|
|
|
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ هُودٌ
أَلَا تَتَّقُونَ
|
124
|
তখন তাদের ভাই
হুদ তাদেরকে বললেনঃ তোমাদের কি
ভয় নেই?
|
|
|
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
|
125
|
আমি তোমাদের বিশ্বস্ত রসূল।
|
|
|
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
|
126
|
অতএব, তোমরা আল্লাহকে ভয়
কর এবং আমার
আনুগত্য কর।
|
|
|
وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ
أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ
|
127
|
আমি তোমাদের কাছে
এর জন্যে প্রতিদান চাই
না। আমার প্রতিদান তো
পালনকর্তা দেবেন।
|
|
|
أَتَبْنُونَ بِكُلِّ رِيعٍ آيَةً
تَعْبَثُونَ
|
128
|
তোমরা কি প্রতিটি উচ্চস্থানে অযথা
নিদর্শন নির্মান করছ?
|
|
|
وَتَتَّخِذُونَ مَصَانِعَ
لَعَلَّكُمْ تَخْلُدُونَ
|
129
|
এবং বড় বড়
প্রাসাদ নির্মাণ করছ,
যেন তোমরা চিরকাল থাকবে?
|
|
|
وَإِذَا بَطَشْتُم بَطَشْتُمْ
جَبَّارِينَ
|
130
|
যখন তোমরা আঘাত
হান, তখন জালেম ও
নিষ্ঠুরের মত আঘাত
হান।
|
|
|
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
|
131
|
অতএব, আল্লাহকে ভয়
কর এবং আমার
অনুগত্য কর।
|
|
|
وَاتَّقُوا الَّذِي أَمَدَّكُم
بِمَا تَعْلَمُونَ
|
132
|
ভয় কর তাঁকে, যিনি
তোমাদেরকে সেসব বস্তু দিয়েছেন, যা
তোমরা জান।
|
|
|
أَمَدَّكُم بِأَنْعَامٍ وَبَنِينَ
|
133
|
তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও
পুত্র-সন্তান,
|
|
|
وَجَنَّاتٍ وَعُيُونٍ
|
134
|
এবং উদ্যান ও
ঝরণা।
|
|
|
إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ
يَوْمٍ عَظِيمٍ
|
135
|
আমি তোমাদের জন্যে মহাদিবসের শাস্তি আশংকা করি।
|
|
|
قَالُوا سَوَاء عَلَيْنَا
أَوَعَظْتَ أَمْ لَمْ تَكُن مِّنَ الْوَاعِظِينَ
|
136
|
তারা বলল, তুমি
উপদেশ দাও অথবা
উপদেশ নাই দাও,
উভয়ই আমাদের জন্যে সমান।
|
|
|
إِنْ هَذَا إِلَّا خُلُقُ
الْأَوَّلِينَ
|
137
|
এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বৈ
নয়।
|
|
|
وَمَا نَحْنُ بِمُعَذَّبِينَ
|
138
|
আমরা শাস্তিপ্রাপ্ত হব
না।
|
|
|
فَكَذَّبُوهُ فَأَهْلَكْنَاهُمْ
إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
|
139
|
অতএব, তারা তাঁকে মিথ্যাবাদী বলতে
লাগল এবং আমি
তাদেরকে নিপাত করে
দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে;
কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
|
|
|
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ
الرَّحِيمُ
|
140
|
এবং আপনার পালনকর্তা, তিনি
তো প্রবল পরাক্রমশালী, পরম
দয়ালু।
|
|
|
كَذَّبَتْ ثَمُودُ الْمُرْسَلِينَ
|
141
|
সামুদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
|
|
|
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ
صَالِحٌ أَلَا تَتَّقُونَ
|
142
|
যখন তাদের ভাই
সালেহ, তাদেরকে বললেন, তোমরা কি
ভয় কর না?
|
|
|
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
|
143
|
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
|
|
|
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
|
144
|
অতএব, আল্লাহকে ভয়
কর এবং আমার
আনুগত্য কর।
|
|
|
وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ
أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ
|
145
|
আমি এর জন্যে তোমাদের কাছে
কোন প্রতিদান চাই
না। আমার প্রতিদান তো
বিশ্ব-পালনকর্তাই দেবেন।
|
|
|
أَتُتْرَكُونَ فِي مَا هَاهُنَا
آمِنِينَ
|
146
|
তোমাদেরকে কি এ
জগতের ভোগ-বিলাসের মধ্যে নিরাপদে রেখে
দেয়া হবে?
|
|
|
فِي جَنَّاتٍ وَعُيُونٍ
|
147
|
উদ্যানসমূহের
মধ্যে এবং ঝরণাসমূহের মধ্যে ?
|
|
|
وَزُرُوعٍ وَنَخْلٍ طَلْعُهَا
هَضِيمٌ
|
148
|
শস্যক্ষেত্রের
মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে ?
|
|
|
وَتَنْحِتُونَ مِنَ الْجِبَالِ
بُيُوتًا فَارِهِينَ
|
149
|
তোমরা পাহাড় কেটে
জাঁক জমকের গৃহ
নির্মাণ করছ।
|
|
|
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
|
150
|
সুতরাং তোমরা আল্লাহকে ভয়
কর এবং আমার
অনুগত্য কর।
|
|
|
وَلَا تُطِيعُوا أَمْرَ
الْمُسْرِفِينَ
|
151
|
এবং সীমালংঘনকারীদের আদেশ
মান্য কর না;
|
|
|
الَّذِينَ يُفْسِدُونَ فِي
الْأَرْضِ وَلَا يُصْلِحُونَ
|
152
|
যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে
এবং শান্তি স্থাপন করে
না;
|
|
|
قَالُوا إِنَّمَا أَنتَ مِنَ
الْمُسَحَّرِينَ
|
153
|
তারা বলল, তুমি
তো জাদুগ্রস্থুরেদ একজন।
|
|
|
مَا أَنتَ إِلَّا بَشَرٌ مِّثْلُنَا
فَأْتِ بِآيَةٍ إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
|
154
|
তুমি তো আমাদের মতই
একজন মানুষ বৈ
নও। সুতরাং যদি
তুমি সত্যবাদী হও,
তবে কোন নিদর্শন উপস্থিত কর।
|
|
|
قَالَ هَذِهِ نَاقَةٌ لَّهَا شِرْبٌ
وَلَكُمْ شِرْبُ يَوْمٍ مَّعْلُومٍ
|
155
|
সালেহ বললেন এই
উষ্ট্রী, এর জন্যে আছে
পানি পানের পালা
এবং তোমাদের জন্যে আছে
পানি পানের পালা
নির্দিষ্ট এক-এক
দিনের।
|
|
|
وَلَا تَمَسُّوهَا بِسُوءٍ
فَيَأْخُذَكُمْ عَذَابُ يَوْمٍ عَظِيمٍ
|
156
|
তোমরা একে কোন
কষ্ট দিও না।
তাহলে তোমাদেরকে মহাদিবসের আযাব
পাকড়াও করবে।
فَعَقَرُوهَا فَأَصْبَحُوا
نَادِمِينَ
|
157
|
তারা তাকে বধ
করল ফলে, তারা
অনুতপ্ত হয়ে গেল।
|
|
|
فَأَخَذَهُمُ الْعَذَابُ إِنَّ فِي
ذَلِكَ لَآيَةً وَمَا كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
|
158
|
এরপর আযাব তাদেরকে পাকড়াও করল।
নিশ্চয় এতে নিদর্শন আছে।
কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
|
|
|
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ
الرَّحِيمُ
|
159
|
আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম
দয়ালু।
|
|
|
كَذَّبَتْ قَوْمُ لُوطٍ
الْمُرْسَلِينَ
|
160
|
লূতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
|
|
|
إِذْ قَالَ لَهُمْ أَخُوهُمْ لُوطٌ
أَلَا تَتَّقُونَ
|
161
|
যখন তাদের ভাই
লূত তাদেরকে বললেন, তোমরা কি
ভয় কর না
?
|
|
|
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
|
162
|
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
|
|
|
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
|
163
|
অতএব, তোমরা আল্লাহকে ভয়
কর এবং আমার
আনুগত্য কর।
|
|
|
وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ
أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ
|
164
|
আমি এর জন্যে তোমাদের কাছে
কোন প্রতিদান চাই
না। আমার প্রতিদান তো
বিশ্ব-পালনকর্তা দেবেন।
|
|
|
أَتَأْتُونَ الذُّكْرَانَ مِنَ
الْعَالَمِينَ
|
165
|
সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি
পুরূষদের সাথে কুকর্ম কর?
|
|
|
وَتَذَرُونَ مَا خَلَقَ لَكُمْ
رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُم بَلْ أَنتُمْ قَوْمٌ عَادُونَ
|
166
|
এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্যে যে
স্ত্রীগনকে সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর?
বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।
|
|
|
قَالُوا لَئِن لَّمْ تَنتَهِ يَا
لُوطُ لَتَكُونَنَّ مِنَ الْمُخْرَجِينَ
|
167
|
তারা বলল, হে
লূত, তুমি যদি
বিরত না হও,
তবে অবশ্যই তোমাকে বহিস্কৃত করা
হবে।
|
|
|
قَالَ إِنِّي لِعَمَلِكُم مِّنَ
الْقَالِينَ
|
168
|
লূত বললেন, আমি
তোমাদের এই কাজকে ঘৃণা
করি।
|
|
|
رَبِّ نَجِّنِي وَأَهْلِي مِمَّا
يَعْمَلُونَ
|
169
|
হে আমার পালনকর্তা, আমাকে এবং
আমার পরিবারবর্গকে তারা
যা করে, তা
থেকে রক্ষা কর।
|
|
|
فَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ
أَجْمَعِينَ
|
170
|
অতঃপর আমি তাঁকে ও
তাঁর পরিবারবর্গকে রক্ষা করলাম।
|
|
|
إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
|
171
|
এক বৃদ্ধা ব্যতীত, সে
ছিল ধ্বংস প্রাপ্তদের অন্তর্ভুক্ত।
|
|
|
ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ
|
172
|
এরপর অন্যদেরকে নিপাত করলাম।
|
|
|
وَأَمْطَرْنَا عَلَيْهِم مَّطَرًا
فَسَاء مَطَرُ الْمُنذَرِينَ
|
173
|
তাদের উপর এক
বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম। ভীতি-প্রদর্শিত দের
জন্যে এই বৃষ্টি ছিল
কত নিকৃষ্ট।
|
|
|
إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا
كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
|
174
|
নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়।
|
|
|
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ الرَّحِيمُ
|
175
|
নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম
দয়ালু।
|
|
|
كَذَّبَ أَصْحَابُ الْأَيْكَةِ
الْمُرْسَلِينَ
|
176
|
বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে।
|
|
|
إِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ أَلَا
تَتَّقُونَ
|
177
|
যখন শো’আয়ব
তাদের কে বললেন, তোমরা কি
ভয় কর না?
|
|
|
إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ
|
178
|
আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর।
|
|
|
فَاتَّقُوا اللَّهَ وَأَطِيعُونِ
|
179
|
অতএব, তোমরা আল্লাহকে ভয়
কর এবং আমার
আনুগত্য কর।
|
|
|
وَمَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ
أَجْرٍ إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى رَبِّ الْعَالَمِينَ
|
180
|
আমি তোমাদের কাছে
এর জন্য কোন
প্রতিদান চাই না।
আমার প্রতিদান তো
বিশ্ব-পালনকর্তাই দেবেন।
|
|
|
أَوْفُوا الْكَيْلَ وَلَا تَكُونُوا
مِنَ الْمُخْسِرِينَ
|
181
|
মাপ পূর্ণ কর
এবং যারা পরিমাপে কম
দেয়, তাদের অন্তর্ভুক্ত হয়ো
না।
|
|
|
وَزِنُوا بِالْقِسْطَاسِ
الْمُسْتَقِيمِ
|
182
|
সোজা দাঁড়ি-পাল্লায় ওজন
কর।
|
|
|
وَلَا تَبْخَسُوا النَّاسَ
أَشْيَاءهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ
|
183
|
মানুষকে তাদের বস্তু কম
দিও না এবং
পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে
ফিরো না।
|
|
|
وَاتَّقُوا الَّذِي خَلَقَكُمْ
وَالْجِبِلَّةَ الْأَوَّلِينَ
|
184
|
ভয় কর তাঁকে, যিনি
তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক-সম্প্রদায়কে সৃষ্টি করেছেন।
|
|
|
قَالُوا إِنَّمَا أَنتَ مِنَ
الْمُسَحَّرِينَ
|
185
|
তারা বলল, তুমি
তো জাদুগ্রস্তদের অন্যতম।
|
|
|
وَمَا أَنتَ إِلَّا بَشَرٌ
مِّثْلُنَا وَإِن نَّظُنُّكَ لَمِنَ الْكَاذِبِينَ
|
186
|
তুমি আমাদের মত
মানুষ বৈ তো
নও। আমাদের ধারণা-তুমি
মিথ্যাবাদীদের
অন্তর্ভুক্ত।
|
|
|
فَأَسْقِطْ عَلَيْنَا كِسَفًا مِّنَ
السَّمَاء إِن كُنتَ مِنَ الصَّادِقِينَ
|
187
|
অতএব, যদি সত্যবাদী হও,
তবে আকাশের কোন
টুকরো আমাদের উপর
ফেলে দাও।
|
|
|
قَالَ رَبِّي أَعْلَمُ بِمَا
تَعْمَلُونَ
|
188
|
শো’আয়ব বললেন, তোমরা যা
কর, সে সম্পর্কে আমার
পালনকর্তা ভালরূপে অবহিত।
|
|
|
فَكَذَّبُوهُ فَأَخَذَهُمْ عَذَابُ
يَوْمِ الظُّلَّةِ إِنَّهُ كَانَ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
|
189
|
অতঃপর তারা তাঁকে মিথ্যাবাদী বলে
দিল। ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আযাব
পাকড়াও করল। নিশ্চয় সেটা
ছিল এক মহাদিবসের আযাব।
|
|
|
إِنَّ فِي ذَلِكَ لَآيَةً وَمَا
كَانَ أَكْثَرُهُم مُّؤْمِنِينَ
|
190
|
নিশ্চয় এতে নিদর্শন রয়েছে; কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে
না।
|
|
|
وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ
الرَّحِيمُ
|
191
|
নিশ্চয় আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী, পরম
দয়ালু।
|
|
|
وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ
الْعَالَمِينَ
|
192
|
এই কোরআন তো
বিশ্ব-জাহানের পালনকর্তার নিকট
থেকে অবতীর্ণ।
|
|
|
نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ
|
193
|
বিশ্বস্ত ফেরেশতা একে
নিয়ে অবতরণ করেছে।
|
|
|
عَلَى قَلْبِكَ لِتَكُونَ مِنَ
الْمُنذِرِينَ
|
194
|
আপনার অন্তরে, যাতে
আপনি ভীতি প্রদর্শণকারীদের অন্তর্ভুক্ত হন,
|
|
|
بِلِسَانٍ عَرَبِيٍّ مُّبِينٍ
|
195
|
সুস্পষ্ট আরবী ভাষায়।
|
|
|
وَإِنَّهُ لَفِي زُبُرِ
الْأَوَّلِينَ
|
196
|
নিশ্চয় এর উল্লেখ আছে
পূর্ববর্তী কিতাবসমূহে।
|
|
|
أَوَلَمْ يَكُن لَّهُمْ آيَةً أَن
يَعْلَمَهُ عُلَمَاء بَنِي إِسْرَائِيلَ
|
197
|
তাদের জন্যে এটা
কি নিদর্শন নয়
যে, বনী-ইসরাঈলের আলেমগণ এটা
অবগত আছে?
|
|
|
وَلَوْ نَزَّلْنَاهُ عَلَى بَعْضِ
الْأَعْجَمِينَ
|
198
|
যদি আমি একে
কোন ভিন্নভাষীর প্রতি অবতীর্ণ করতাম,
|
|
|
فَقَرَأَهُ عَلَيْهِم مَّا كَانُوا
بِهِ مُؤْمِنِينَ
|
199
|
অতঃপর তিনি তা
তাদের কাছে পাঠ
করতেন, তবে তারা
তাতে বিশ্বাস স্থাপন করত
না।
|
|
|
كَذَلِكَ سَلَكْنَاهُ فِي قُلُوبِ الْمُجْرِمِينَ
|
200
|
এমনিভাবে আমি গোনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি।
|
|
|
لَا يُؤْمِنُونَ بِهِ حَتَّى
يَرَوُا الْعَذَابَ الْأَلِيمَ
|
201
|
তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে
না, যে পর্যন্ত প্রত্যক্ষ না
করে মর্মন্তুদ আযাব।
|
|
|
فَيَأْتِيَهُم بَغْتَةً وَهُمْ لَا
يَشْعُرُونَ
|
202
|
অতঃপর তা আকস্মিকভাবে তাদের কাছে
এসে পড়বে, তারা
তা বুঝতে ও
পারবে না।
|
|
|
فَيَقُولُوا هَلْ نَحْنُ مُنظَرُونَ
|
203
|
তখন তারা বলবে,
আমরা কি অবকাশ পাব
না?
|
|
|
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
|
204
|
তারা কি আমার
শাস্তি দ্রুত কামনা করে?
|
|
|
أَفَرَأَيْتَ إِن مَّتَّعْنَاهُمْ
سِنِينَ
|
205
|
আপনি ভেবে দেখুন তো,
যদি আমি তাদেরকে বছরের পর
বছর ভোগ-বিলাস করতে
দেই,
|
|
|
ثُمَّ جَاءهُم مَّا كَانُوا
يُوعَدُونَ
|
206
|
অতঃপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া
হত, তা তাদের কাছে
এসে পড়ে।
|
|
|
مَا أَغْنَى عَنْهُم مَّا كَانُوا
يُمَتَّعُونَ
|
207
|
তখন তাদের ভোগ
বিলাস তা তাদের কি
কোন উপকারে আসবে?
|
|
|
وَمَا أَهْلَكْنَا مِن قَرْيَةٍ
إِلَّا لَهَا مُنذِرُونَ
|
208
|
আমি কোন জনপদ
ধ্বংস করিনি; কিন্তু এমতাবস্থায় যে,
তারা সতর্ককারী ছিল।
|
|
|
ذِكْرَى وَمَا كُنَّا ظَالِمِينَ
|
209
|
স্মরণ করানোর জন্যে, এবং
আমার কাজ অন্যায়াচরণ নয়।
|
|
|
وَمَا تَنَزَّلَتْ بِهِ
الشَّيَاطِينُ
|
210
|
এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি।
|
|
|
وَمَا يَنبَغِي لَهُمْ وَمَا
يَسْتَطِيعُونَ
|
211
|
তারা এ কাজের উপযুক্ত নয়
এবং তারা এর
সামর্থøও রাখে
না।
|
|
|
إِنَّهُمْ عَنِ السَّمْعِ
لَمَعْزُولُونَ
|
212
|
তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে
দূরে রাখা রয়েছে।
|
|
|
فَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَهًا
آخَرَ فَتَكُونَ مِنَ الْمُعَذَّبِينَ
|
213
|
অতএব, আপনি আল্লাহর সাথে
অন্য উপাস্যকে আহবান করবেন না।
করলে শাস্তিতে পতিত
হবেন।
|
|
|
وَأَنذِرْ عَشِيرَتَكَ
الْأَقْرَبِينَ
|
214
|
আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে
দিন।
|
|
|
وَاخْفِضْ جَنَاحَكَ لِمَنِ
اتَّبَعَكَ مِنَ الْمُؤْمِنِينَ
|
215
|
এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয়
হোন।
|
|
|
فَإِنْ عَصَوْكَ فَقُلْ إِنِّي
بَرِيءٌ مِّمَّا تَعْمَلُونَ
|
216
|
যদি তারা আপনার অবাধ্য করে,
তবে বলে দিন,
তোমরা যা কর,
তা থেকে আমি
মুক্ত।
|
|
|
وَتَوَكَّلْ عَلَى الْعَزِيزِ
الرَّحِيمِ
|
217
|
আপনি ভরসা করুন
পরাক্রমশালী,
পরম দয়ালুর উপর,
|
|
|
الَّذِي يَرَاكَ حِينَ تَقُومُ
|
218
|
যিনি আপনাকে দেখেন যখন
আপনি নামাযে দন্ডায়মান হন,
|
|
|
وَتَقَلُّبَكَ فِي السَّاجِدِينَ
|
219
|
এবং নামাযীদের সাথে
উঠাবসা করেন।
|
|
|
إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ
|
220
|
নিশ্চয় তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
|
|
|
هَلْ أُنَبِّئُكُمْ عَلَى مَن
تَنَزَّلُ الشَّيَاطِينُ
|
221
|
আমি আপনাকে বলব
কি কার নিকট
শয়তানরা অবতরণ করে?
|
|
|
تَنَزَّلُ عَلَى كُلِّ أَفَّاكٍ
أَثِيمٍ
|
222
|
তারা অবতীর্ণ হয়
প্রত্যেক মিথ্যাবাদী, গোনাহগারের উপর।
|
|
|
يُلْقُونَ السَّمْعَ وَأَكْثَرُهُمْ
كَاذِبُونَ
|
223
|
তারা শ্রুত কথা
এনে দেয় এবং
তাদের অধিকাংশই মিথ্যাবাদী।
|
|
|
وَالشُّعَرَاء يَتَّبِعُهُمُ
الْغَاوُونَ
|
224
|
বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে।
|
|
|
أَلَمْ تَرَ أَنَّهُمْ فِي كُلِّ
وَادٍ يَهِيمُونَ
|
225
|
তুমি কি দেখ
না যে, তারা
প্রতি ময়দানেই উদভ্রান্ত হয়ে
ফিরে?
|
|
|
وَأَنَّهُمْ يَقُولُونَ مَا لَا
يَفْعَلُونَ
|
226
|
এবং এমন কথা
বলে, যা তারা
করে না।
|
|
|
إِلَّا الَّذِينَ آمَنُوا
وَعَمِلُوا الصَّالِحَاتِ وَذَكَرُوا اللَّهَ كَثِيرًا وَانتَصَرُوا مِن بَعْدِ
مَا ظُلِمُوا وَسَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ
|
227
|
তবে তাদের কথা
ভিন্ন, যারা বিশ্বাস স্থাপন করে
ও সৎকর্ম
করে এবং আল্লাহ কে
খুব স্মরণ করে
এবং নিপীড়িত হওয়ার পর
প্রতিশোধ গ্রহণ করে।
নিপীড়নকারীরা
শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল কিরূপ।
|
|
|
|
|
|
|