Sunday, January 1, 2012

১০১) সূরা কারেয়া

Top of Form
১০১) সূরা কারেয়া ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ১১



بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু


الْقَارِعَةُ
01
করাঘাতকারী


مَا الْقَارِعَةُ
02
করাঘাতকারী কি?


وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ
03
করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন ?


يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ
04
যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতংগের মত


وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنفُوشِ
05
এবং পর্বতমালা হবে ধুনিত রঙ্গীন পশমের মত


فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَازِينُهُ
06
অতএব যার পাল্লা ভারী হবে,


فَهُوَ فِي عِيشَةٍ رَّاضِيَةٍ
07
সে সুখীজীবন যাপন করবে


وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ
08
আর যার পাল্লা হালকা হবে,


فَأُمُّهُ هَاوِيَةٌ
09
তার ঠিকানা হবে হাবিয়া


وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ
10
আপনি জানেন তা কি?


نَارٌ حَامِيَةٌ
11
প্রজ্জ্বলিত অগ্নি!