৩৭) সূরা সাফফাত ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ১৮২
بِسْمِ
اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
|
|
শুরু করছি
আল্লাহর নামে যিনি
পরম করুণাময়, অতি
দয়ালু।
|
|
وَالصَّافَّاتِ صَفًّا
|
01
|
শপথ তাদের যারা
সারিবদ্ধ হয়ে দাঁড়ানো,
|
|
فَالزَّاجِرَاتِ زَجْرًا
|
02
|
অতঃপর ধমকিয়ে ভীতি
প্রদর্শনকারীদের,
|
|
فَالتَّالِيَاتِ ذِكْرًا
|
03
|
অতঃপর মুখস্থ আবৃত্তিকারীদের-
|
|
إِنَّ إِلَهَكُمْ لَوَاحِدٌ
|
04
|
নিশ্চয় তোমাদের মাবুদ এক।
|
|
رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ
وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ
|
05
|
তিনি আসমান সমূহ,
যমীনও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা এবং
পালনকর্তা উদয়াচলসমূহের।
|
|
إِنَّا زَيَّنَّا السَّمَاء
الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ
|
06
|
নিশ্চয় আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি।
|
|
وَحِفْظًا مِّن كُلِّ شَيْطَانٍ
مَّارِدٍ
|
07
|
এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে।
|
|
لَا يَسَّمَّعُونَ إِلَى الْمَلَإِ
الْأَعْلَى وَيُقْذَفُونَ مِن كُلِّ جَانِبٍ
|
08
|
ওরা উর্ধ্ব জগতের কোন
কিছু শ্রবণ করতে
পারে না এবং
চার দিক থেকে
তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা
হয়।
|
|
دُحُورًا وَلَهُمْ عَذَابٌ وَاصِبٌ
|
09
|
ওদেরকে বিতাড়নের উদ্দেশে। ওদের
জন্যে রয়েছে বিরামহীন শাস্তি।
|
|
إِلَّا مَنْ خَطِفَ الْخَطْفَةَ
فَأَتْبَعَهُ شِهَابٌ ثَاقِبٌ
|
10
|
তবে কেউ ছোঁ
মেরে কিছু শুনে
ফেললে জ্বলন্ত উল্কাপিন্ড তার
পশ্চাদ্ধাবন
করে।
|
|
فَاسْتَفْتِهِمْ أَهُمْ أَشَدُّ
خَلْقًا أَم مَّنْ خَلَقْنَا إِنَّا خَلَقْنَاهُم مِّن طِينٍ لَّازِبٍ
|
11
|
আপনি তাদেরকে জিজ্ঞেস করুন,
তাদেরকে সৃষ্টি করা
কঠিনতর, না আমি
অন্য যা সৃষ্টি করেছি? আমিই
তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি
থেকে।
|
|
بَلْ عَجِبْتَ وَيَسْخَرُونَ
|
12
|
বরং আপনি বিস্ময় বোধ
করেন আর তারা
বিদ্রুপ করে।
|
|
وَإِذَا ذُكِّرُوا لَا يَذْكُرُونَ
|
13
|
যখন তাদেরকে বোঝানো হয়,
তখন তারা বোঝে না।
|
|
وَإِذَا رَأَوْا آيَةً
يَسْتَسْخِرُونَ
|
14
|
তারা যখন কোন
নিদর্শন দেখে তখন
বিদ্রূপ করে।
|
|
وَقَالُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ
مُّبِينٌ
|
15
|
এবং বলে, কিছুই নয়,
এযে স্পষ্ট যাদু।
|
|
أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا
وَعِظَامًا أَئِنَّا لَمَبْعُوثُونَ
|
16
|
আমরা যখন মরে
যাব, এবং মাটি
ও হাড়ে পরিণত হয়ে
যাব, তখনও কি
আমরা পুনরুত্থিত হব?
|
|
أَوَآبَاؤُنَا الْأَوَّلُونَ
|
17
|
আমাদের পিতৃপুরুষগণও কি?
|
|
قُلْ نَعَمْ وَأَنتُمْ دَاخِرُونَ
|
18
|
বলুন, হ্যাঁ এবং
তোমরা হবে লাঞ্ছিত।
|
|
فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ
فَإِذَا هُمْ يَنظُرُونَ
|
19
|
বস্তুতঃ সে উত্থান হবে
একটি বিকট শব্দ
মাত্র-যখন তারা
প্রত্যক্ষ করতে থাকবে।
|
|
وَقَالُوا يَا وَيْلَنَا هَذَا
يَوْمُ الدِّينِ
|
20
|
এবং বলবে, দুর্ভাগ্য আমাদের! এটাই
তো প্রতিফল দিবস।
|
|
هَذَا يَوْمُ الْفَصْلِ الَّذِي
كُنتُمْ بِهِ تُكَذِّبُونَ
|
21
|
বলা হবে, এটাই
ফয়সালার দিন, যাকে
তোমরা মিথ্যা বলতে।
|
|
احْشُرُوا الَّذِينَ ظَلَمُوا
وَأَزْوَاجَهُمْ وَمَا كَانُوا يَعْبُدُونَ
|
22
|
একত্রিত কর গোনাহগারদেরকে, তাদের দোসরদেরকে এবং
যাদের এবাদত তারা
করত।
|
|
مِن دُونِ اللَّهِ فَاهْدُوهُمْ
إِلَى صِرَاطِ الْجَحِيمِ
|
23
|
আল্লাহ ব্যতীত। অতঃপর তাদেরকে পরিচালিত কর
জাহান্নামের
পথে,
|
|
وَقِفُوهُمْ إِنَّهُم مَّسْئُولُونَ
|
24
|
এবং তাদেরকে থামাও, তারা
জিজ্ঞাসিত হবে;
|
|
مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ
|
25
|
তোমাদের কি হল
যে, তোমরা একে
অপরের সাহায্য করছ
না?
|
|
بَلْ هُمُ الْيَوْمَ
مُسْتَسْلِمُونَ
|
26
|
বরং তারা আজকের দিনে
আত্নসমর্পণকারী।
|
|
وَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ
يَتَسَاءلُونَ
|
27
|
তারা একে অপরের দিকে
মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে।
|
|
قَالُوا إِنَّكُمْ كُنتُمْ
تَأْتُونَنَا عَنِ الْيَمِينِ
|
28
|
বলবে, তোমরা তো
আমাদের কাছে ডান
দিক থেকে আসতে।
|
|
قَالُوا بَل لَّمْ تَكُونُوا
مُؤْمِنِينَ
|
29
|
তারা বলবে, বরং
তোমরা তো বিশ্বাসীই ছিলে
না।
|
|
وَمَا كَانَ لَنَا عَلَيْكُم مِّن
سُلْطَانٍ بَلْ كُنتُمْ قَوْمًا طَاغِينَ
|
30
|
এবং তোমাদের উপর
আমাদের কোন কতৃত্ব ছিল
না, বরং তোমরাই ছিলে
সীমালংঘনকারী
সম্প্রদায়।
|
|
فَحَقَّ عَلَيْنَا قَوْلُ رَبِّنَا
إِنَّا لَذَائِقُونَ
|
31
|
আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তিই সত্য
হয়েছে। আমাদেরকে অবশই
স্বাদ আস্বাদন করতে
হবে।
|
|
فَأَغْوَيْنَاكُمْ إِنَّا كُنَّا
غَاوِينَ
|
32
|
আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম। কারণ
আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম।
|
|
فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِي
الْعَذَابِ مُشْتَرِكُونَ
|
33
|
তারা সবাই সেদিন শান্তিতে শরীক
হবে।
|
|
إِنَّا كَذَلِكَ نَفْعَلُ
بِالْمُجْرِمِينَ
|
34
|
অপরাধীদের সাথে আমি
এমনি ব্যবহার করে
থাকি।
|
|
إِنَّهُمْ كَانُوا إِذَا قِيلَ
لَهُمْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ يَسْتَكْبِرُونَ
|
35
|
তাদের যখন বলা
হত, আল্লাহ ব্যতীত কোন
উপাস্য েনই, তখন
তারা ঔদ্ধত্য প্রদর্শন করত।
|
|
وَيَقُولُونَ أَئِنَّا لَتَارِكُوا
آلِهَتِنَا لِشَاعِرٍ مَّجْنُونٍ
|
36
|
এবং বলত, আমরা
কি এক উম্মাদ কবির
কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব।
|
|
بَلْ جَاء بِالْحَقِّ وَصَدَّقَ
الْمُرْسَلِينَ
|
37
|
না, তিনি সত্যসহ আগমন
করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন।
|
|
إِنَّكُمْ لَذَائِقُو الْعَذَابِ
الْأَلِيمِ
|
38
|
তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে।
|
|
وَمَا تُجْزَوْنَ إِلَّا مَا
كُنتُمْ تَعْمَلُونَ
|
39
|
তোমরা যা করতে,
তারই প্রতিফল পাবে।
|
|
إِلَّا عِبَادَ اللَّهِ
الْمُخْلَصِينَ
|
40
|
তবে তারা নয়,
যারা আল্লাহর বাছাই করা
বান্দা।
|
|
أُوْلَئِكَ لَهُمْ رِزْقٌ مَّعْلُومٌ
|
41
|
তাদের জন্যে রয়েছে নির্ধারিত রুযি।
|
|
فَوَاكِهُ وَهُم مُّكْرَمُونَ
|
42
|
ফল-মূল এবং
তারা সম্মানিত।
|
|
فِي جَنَّاتِ النَّعِيمِ
|
43
|
নেয়ামতের উদ্যানসমূহ।
|
|
عَلَى سُرُرٍ مُّتَقَابِلِينَ
|
44
|
মুখোমুখি হয়ে আসনে
আসীন।
|
|
يُطَافُ عَلَيْهِم بِكَأْسٍ مِن
مَّعِينٍ
|
45
|
তাদেরকে ঘুরে ফিরে
পরিবেশন করা হবে
স্বচ্ছ পানপাত্র।
|
|
بَيْضَاء لَذَّةٍ لِّلشَّارِبِينَ
|
46
|
সুশুভ্র, যা পানকারীদের জন্যে সুস্বাদু।
|
|
لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ
عَنْهَا يُنزَفُونَ
|
47
|
তাতে মাথা ব্যথার উপাদান নেই
এবং তারা তা
পান করে মাতালও হবে
না।
|
|
وَعِنْدَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِ
عِينٌ
|
48
|
তাদের কাছে থাকবে নত,
আয়তলোচনা তরুণীগণ।
|
|
كَأَنَّهُنَّ بَيْضٌ مَّكْنُونٌ
|
49
|
যেন তারা সুরক্ষিত ডিম।
|
|
فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ
يَتَسَاءلُونَ
|
50
|
অতঃপর তারা একে
অপরের দিকে মুখ
করে জিজ্ঞাসাবাদ করবে।
|
|
قَالَ قَائِلٌ مِّنْهُمْ إِنِّي
كَانَ لِي قَرِينٌ
|
51
|
তাদের একজন বলবে,
আমার এক সঙ্গী ছিল।
|
|
يَقُولُ أَئِنَّكَ لَمِنْ
الْمُصَدِّقِينَ
|
52
|
সে বলত, তুমি
কি বিশ্বাস কর
যে,
|
|
أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا
أَئِنَّا لَمَدِينُونَ
|
53
|
আমরা যখন মরে
যাব এবং মাটি
ও হাড়ে পরিণত হব,
তখনও কি আমরা
প্রতিফল প্রাপ্ত হব?
|
|
قَالَ هَلْ أَنتُم مُّطَّلِعُونَ
|
54
|
আল্লাহ বলবেন, তোমরা কি
তাকে উকি দিয়ে
দেখতে চাও?
|
|
فَاطَّلَعَ فَرَآهُ فِي سَوَاء
الْجَحِيمِ
|
55
|
অপর সে উকি
দিয়ে দেখবে এবং
তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে।
|
|
قَالَ تَاللَّهِ إِنْ كِدتَّ
لَتُرْدِينِ
|
56
|
সে বলবে, আল্লাহর কসম,
তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে
দিয়েছিলে।
|
|
وَلَوْلَا نِعْمَةُ رَبِّي لَكُنتُ
مِنَ الْمُحْضَرِينَ
|
57
|
আমার পালনকর্তার অনুগ্রহ না
হলে আমিও যে
গ্রেফতারকৃতদের
সাথেই উপস্থিত হতাম।
|
|
أَفَمَا نَحْنُ بِمَيِّتِينَ
|
58
|
এখন আমাদের আর
মৃত্যু হবে না।
|
|
إِلَّا مَوْتَتَنَا الْأُولَى وَمَا
نَحْنُ بِمُعَذَّبِينَ
|
59
|
আমাদের প্রথম মৃত্যু ছাড়া
এবং আমরা শাস্তি প্রাপ্তও হব
না।
|
|
إِنَّ هَذَا لَهُوَ الْفَوْزُ
الْعَظِيمُ
|
60
|
নিশ্চয় এই মহা
সাফল্য।
|
|
لِمِثْلِ هَذَا فَلْيَعْمَلْ
الْعَامِلُونَ
|
61
|
এমন সাফল্যের জন্যে পরিশ্রমীদের পরিশ্রম করা
উচিত।
|
|
أَذَلِكَ خَيْرٌ نُّزُلًا أَمْ
شَجَرَةُ الزَّقُّومِ
|
62
|
এই কি উত্তম আপ্যায়ন, না
যাক্কুম বৃক্ষ?
|
|
إِنَّا جَعَلْنَاهَا فِتْنَةً
لِّلظَّالِمِينَ
|
63
|
আমি যালেমদের জন্যে একে
বিপদ করেছি।
|
|
إِنَّهَا شَجَرَةٌ تَخْرُجُ فِي
أَصْلِ الْجَحِيمِ
|
64
|
এটি একটি বৃক্ষ, যা
উদগত হয় জাহান্নামের মূলে।
|
|
طَلْعُهَا كَأَنَّهُ رُؤُوسُ
الشَّيَاطِينِ
|
65
|
এর গুচ্ছ শয়তানের মস্তকের মত।
|
|
فَإِنَّهُمْ لَآكِلُونَ مِنْهَا
فَمَالِؤُونَ مِنْهَا الْبُطُونَ
|
66
|
কাফেররা একে ভক্ষণ করবে
এবং এর দ্বারা উদর
পূর্ণ করবে।
|
|
ثُمَّ إِنَّ لَهُمْ عَلَيْهَا
لَشَوْبًا مِّنْ حَمِيمٍ
|
67
|
তদুপরি তাদেরকে দেয়া
হবে। ফুটন্ত পানির মিশ্রণ,
|
|
ثُمَّ إِنَّ مَرْجِعَهُمْ لَإِلَى
الْجَحِيمِ
|
68
|
অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে
জাহান্নামের
দিকে।
|
|
إِنَّهُمْ أَلْفَوْا آبَاءهُمْ
ضَالِّينَ
|
69
|
তারা তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপথগামী।
|
|
فَهُمْ عَلَى آثَارِهِمْ
يُهْرَعُونَ
|
70
|
অতঃপর তারা তদের
পদাংক অনুসরণে তৎপর ছিল।
|
|
وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ
الْأَوَّلِينَ
|
71
|
তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপথগামী হয়েছিল।
|
|
وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِم
مُّنذِرِينَ
|
72
|
আমি তাদের মধ্যে ভীতি
প্রদর্শনকারী
প্রেরণ করেছিলাম।
|
|
فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ
الْمُنذَرِينَ
|
73
|
অতএব লক্ষ্য করুন,
যাদেরকে ভীতিপ্রদর্শণ করা
হয়েছিল, তাদের পরিণতি কি
হয়েছে।
|
|
إِلَّا عِبَادَ اللَّهِ
الْمُخْلَصِينَ
|
74
|
তবে আল্লাহর বাছাই করা
বান্দাদের কথা ভিন্ন।
|
|
وَلَقَدْ نَادَانَا نُوحٌ فَلَنِعْمَ
الْمُجِيبُونَ
|
75
|
আর নূহ আমাকে ডেকেছিল। আর
কি চমৎকারভাবে আমি
তার ডাকে সাড়া
দিয়েছিলাম।
|
|
وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ
الْكَرْبِ الْعَظِيمِ
|
76
|
আমি তাকে ও
তার পরিবারবর্গকে এক
মহাসংকট থেকে রক্ষা করেছিলাম।
|
|
وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمْ الْبَاقِينَ
|
77
|
এবং তার বংশধরদেরকেই আমি
অবশিষ্ট রেখেছিলাম।
|
|
وَتَرَكْنَا عَلَيْهِ فِي
الْآخِرِينَ
|
78
|
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ
বিষয় রেখে দিয়েছি যে,
|
|
سَلَامٌ عَلَى نُوحٍ فِي
الْعَالَمِينَ
|
79
|
বিশ্ববাসীর মধ্যে নূহের প্রতি শান্তি বর্ষিত হোক।
|
|
إِنَّا كَذَلِكَ نَجْزِي
الْمُحْسِنِينَ
|
80
|
আমি এভাবেই সৎকর্ম পরায়নদেরকে পুরস্কৃত করে
থাকি।
|
|
إِنَّهُ مِنْ عِبَادِنَا
الْمُؤْمِنِينَ
|
81
|
সে ছিল আমার
ঈমানদার বান্দাদের অন্যতম।
|
|
ثُمَّ أَغْرَقْنَا الْآخَرِينَ
|
82
|
অতঃপর আমি অপরাপর সবাইকে নিমজ্জত করেছিলাম।
|
|
وَإِنَّ مِن شِيعَتِهِ
لَإِبْرَاهِيمَ
|
83
|
আর নূহ পন্থীদেরই একজন
ছিল ইব্রাহীম।
|
|
إِذْ جَاء رَبَّهُ بِقَلْبٍ سَلِيمٍ
|
84
|
যখন সে তার
পালনকর্তার নিকট সুষ্ঠু চিত্তে উপস্থিত হয়েছিল,
|
|
إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِ
مَاذَا تَعْبُدُونَ
|
85
|
যখন সে তার
পিতা ও সম্প্রদায়কে বলেছিলঃ তোমরা কিসের উপাসনা করছ?
|
|
أَئِفْكًا آلِهَةً دُونَ اللَّهِ
تُرِيدُونَ
|
86
|
তোমরা কি আল্লাহ ব্যতীত মিথ্যা উপাস্য কামনা করছ?
|
|
فَمَا ظَنُّكُم بِرَبِّ
الْعَالَمِينَ
|
87
|
বিশ্বজগতের পালনকর্তা সম্পর্কে তোমাদের ধারণা কি?
|
|
فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ
|
88
|
অতঃপর সে একবার তারকাদের প্রতি লক্ষ্য করল।
|
|
فَقَالَ إِنِّي سَقِيمٌ
|
89
|
এবং বললঃ আমি
পীড়িত।
|
|
فَتَوَلَّوْا عَنْهُ مُدْبِرِينَ
|
90
|
অতঃপর তারা তার
প্রতি পিঠ ফিরিয়ে চলে
গেল।
|
|
فَرَاغَ إِلَى آلِهَتِهِمْ فَقَالَ
أَلَا تَأْكُلُونَ
|
91
|
অতঃপর সে তাদের দেবালয়ে, গিয়ে
ঢুকল এবং বললঃ
তোমরা খাচ্ছ না
কেন?
|
|
مَا لَكُمْ لَا تَنطِقُونَ
|
92
|
তোমাদের কি হল
যে, কথা বলছ
না?
|
|
فَرَاغَ عَلَيْهِمْ ضَرْبًا
بِالْيَمِينِ
|
93
|
অতঃপর সে প্রবল আঘাতে তাদের উপর
ঝাঁপিয়ে পড়ল।
|
|
فَأَقْبَلُوا إِلَيْهِ يَزِفُّونَ
|
94
|
তখন লোকজন তার
দিকে ছুটে এলো
ভীত-সন্ত্রস্ত পদে।
|
|
قَالَ أَتَعْبُدُونَ مَا
تَنْحِتُونَ
|
95
|
সে বললঃ তোমরা স্বহস্ত নির্মিত পাথরের পূজা
কর কেন?
|
|
وَاللَّهُ خَلَقَكُمْ وَمَا
تَعْمَلُونَ
|
96
|
অথচ আল্লাহ তোমাদেরকে এবং
তোমরা যা নির্মাণ করছ
সবাইকে সৃষ্টি করেছেন।
|
|
قَالُوا ابْنُوا لَهُ بُنْيَانًا
فَأَلْقُوهُ فِي الْجَحِيمِ
|
97
|
তারা বললঃ এর
জন্যে একটি ভিত
নির্মাণ কর এবং
অতঃপর তাকে আগুনের স্তুপে নিক্ষেপ কর।
|
|
فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ
الْأَسْفَلِينَ
|
98
|
তারপর তারা তার
বিরুদ্ধে মহা ষড়যন্ত্র আঁটতে চাইল,
কিন্তু আমি তাদেরকেই পরাভূত করে
দিলাম।
|
|
وَقَالَ إِنِّي ذَاهِبٌ إِلَى
رَبِّي سَيَهْدِينِ
|
99
|
সে বললঃ আমি
আমার পালনকর্তার দিকে
চললাম, তিনি আমাকে পথপ্রদর্শন করবেন।
|
|
رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ
|
100
|
হে আমার পরওয়ারদেগার! আমাকে এক
সৎপুত্র দান
কর।
|
|
فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ
|
101
|
সুতরাং আমি তাকে
এক সহনশীল পুত্রের সুসংবাদ দান
করলাম।
|
|
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ
قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ
مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاء
اللَّهُ مِنَ الصَّابِرِينَ
|
102
|
অতঃপর সে যখন
পিতার সাথে চলাফেরা করার
বয়সে উপনীত হল,
তখন ইব্রাহীম তাকে
বললঃ বৎস!
আমি স্বপ্নে দেখিযে, তোমাকে যবেহ
করছি; এখন তোমার অভিমত কি
দেখ। সে বললঃ
পিতাঃ! আপনাকে যা
আদেশ করা হয়েছে, তাই
করুন। আল্লাহ চাহে
তো আপনি আমাকে সবরকারী পাবেন।
|
|
فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ
لِلْجَبِينِ
|
103
|
যখন পিতা-পুত্র উভয়েই আনুগত্য প্রকাশ করল
এবং ইব্রাহীম তাকে
যবেহ করার জন্যে শায়িত করল।
|
|
وَنَادَيْنَاهُ أَنْ يَا
إِبْرَاهِيمُ
|
104
|
তখন আমি তাকে
ডেকে বললামঃ হে
ইব্রাহীম,
|
|
قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا
كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
|
105
|
তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে
দেখালে! আমি এভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে
থাকি।
|
|
إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاء
الْمُبِينُ
|
106
|
নিশ্চয় এটা এক
সুস্পষ্ট পরীক্ষা।
|
|
وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ
|
107
|
আমি তার পরিবর্তে দিলাম যবেহ
করার জন্যে এক
মহান জন্তু।
|
|
وَتَرَكْنَا عَلَيْهِ فِي
الْآخِرِينَ
|
108
|
আমি তার জন্যে এ
বিষয়টি পরবর্তীদের মধ্যে রেখে
দিয়েছি যে,
|
|
سَلَامٌ عَلَى إِبْرَاهِيمَ
|
109
|
ইব্রাহীমের প্রতি সালাম বর্ষিত হোক।
|
|
كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ
|
110
|
এমনিভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে
থাকি।
|
|
إِنَّهُ مِنْ عِبَادِنَا
الْمُؤْمِنِينَ
|
111
|
সে ছিল আমার
বিশ্বাসী বান্দাদের একজন।
|
|
وَبَشَّرْنَاهُ بِإِسْحَقَ نَبِيًّا
مِّنَ الصَّالِحِينَ
|
112
|
আমি তাকে সুসংবাদ দিয়েছি ইসহাকের, সে
সৎকর্মীদের মধ্য
থেকে একজন নবী।
|
|
وَبَارَكْنَا عَلَيْهِ وَعَلَى
إِسْحَقَ وَمِن ذُرِّيَّتِهِمَا مُحْسِنٌ وَظَالِمٌ لِّنَفْسِهِ مُبِينٌ
|
113
|
তাকে এবং ইসহাককে আমি
বরকত দান করেছি। তাদের বংশধরদের মধ্যে কতক
সৎকর্মী এবং
কতক নিজেদের উপর
স্পষ্ট জুলুমকারী।
|
|
وَلَقَدْ مَنَنَّا عَلَى مُوسَى
وَهَارُونَ
|
114
|
আমি অনুগ্রহ করেছিলাম মূসা
ও হারুনের প্রতি।
|
|
وَنَجَّيْنَاهُمَا وَقَوْمَهُمَا
مِنَ الْكَرْبِ الْعَظِيمِ
|
115
|
তাদেরকে ও তাদের সম্প্রদায়কে উদ্ধার করেছি মহা
সংকট থেকে।
|
|
وَنَصَرْنَاهُمْ فَكَانُوا هُمُ
الْغَالِبِينَ
|
116
|
আমি তাদেরকে সাহায্য করেছিলাম, ফলে
তারাই ছিল বিজয়ী।
|
|
وَآتَيْنَاهُمَا الْكِتَابَ
الْمُسْتَبِينَ
|
117
|
আমি উভয়কে দিয়েছিলাম সুস্পষ্ট কিতাব।
|
|
وَهَدَيْنَاهُمَا الصِّرَاطَ
الْمُسْتَقِيمَ
|
118
|
এবং তাদেরকে সরল
পথ প্রদর্শন করেছিলাম।
|
|
وَتَرَكْنَا عَلَيْهِمَا فِي
الْآخِرِينَ
|
119
|
আমি তাদের জন্যে পরবর্তীদের মধ্যে এ
বিষয় রেখে দিয়েছি যে,
|
|
سَلَامٌ عَلَى مُوسَى وَهَارُونَ
|
120
|
মূসা ও হারুনের প্রতি সালাম বর্ষিত হোক।
|
|
إِنَّا كَذَلِكَ نَجْزِي
الْمُحْسِنِينَ
|
121
|
এভাবে আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে
থাকি।
|
|
إِنَّهُمَا مِنْ عِبَادِنَا
الْمُؤْمِنِينَ
|
122
|
তারা উভয়েই ছিল
আমার বিশ্বাসী বান্দাদের অন্যতম।
|
|
وَإِنَّ إِلْيَاسَ لَمِنْ
الْمُرْسَلِينَ
|
123
|
নিশ্চয়ই ইলিয়াস ছিল
রসূল।
|
|
إِذْ قَالَ لِقَوْمِهِ أَلَا
تَتَّقُونَ
|
124
|
যখন সে তার
সম্প্রদায়কে
বললঃ তোমরা কি
ভয় কর না
?
|
|
أَتَدْعُونَ بَعْلًا وَتَذَرُونَ
أَحْسَنَ الْخَالِقِينَ
|
125
|
তোমরা কি বা’আল দেবতার এবাদত করবে
এবং সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে।
|
|
وَاللَّهَ رَبَّكُمْ وَرَبَّ
آبَائِكُمُ الْأَوَّلِينَ
|
126
|
যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা এবং
তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা?
|
|
فَكَذَّبُوهُ فَإِنَّهُمْ
لَمُحْضَرُونَ
|
127
|
অতঃপর তারা তাকে
মিথ্যা প্রতিপন্ন করল।
অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে
আসবে।
|
|
إِلَّا عِبَادَ اللَّهِ
الْمُخْلَصِينَ
|
128
|
কিন্তু আল্লাহ তা’আলার খাঁটি বান্দাগণ নয়।
|
|
وَتَرَكْنَا عَلَيْهِ فِي
الْآخِرِينَ
|
129
|
আমি তার জন্যে পরবর্তীদের মধ্যে এ
বিষয়ে রেখে দিয়েছি যে,
|
|
سَلَامٌ عَلَى إِلْ يَاسِينَ
|
130
|
ইলিয়াসের প্রতি সালাম বর্ষিত হোক!
|
|
إِنَّا كَذَلِكَ نَجْزِي
الْمُحْسِنِينَ
|
131
|
এভাবেই আমি সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে
থাকি।
|
|
إِنَّهُ مِنْ عِبَادِنَا
الْمُؤْمِنِينَ
|
132
|
সে ছিল আমার
বিশ্বাসী বান্দাদের অন্তর্ভূক্ত।
|
|
وَإِنَّ لُوطًا لَّمِنَ
الْمُرْسَلِينَ
|
133
|
নিশ্চয় লূত ছিলেন রসূলগণের একজন।
|
|
إِذْ نَجَّيْنَاهُ وَأَهْلَهُ
أَجْمَعِينَ
|
134
|
যখন আমি তাকেও তার
পরিবারের সবাইকে উদ্ধার করেছিলাম;
|
|
إِلَّا عَجُوزًا فِي الْغَابِرِينَ
|
135
|
কিন্তু এক বৃদ্ধাকে ছাড়া;
সে অন্যান্যদের সঙ্গে থেকে
গিয়েছিল।
|
|
ثُمَّ دَمَّرْنَا الْآخَرِينَ
|
136
|
অতঃপর অবশিষ্টদেরকে আমি
সমূলে উৎপাটিত করেছিলাম।
|
|
وَإِنَّكُمْ لَتَمُرُّونَ عَلَيْهِم
مُّصْبِحِينَ
|
137
|
তোমরা তোমাদের ধ্বংস স্তুপের উপর
দিয়ে গমন কর
ভোর বেলায়
|
|
وَبِاللَّيْلِ أَفَلَا تَعْقِلُونَ
|
138
|
এবং সন্ধ্যায়, তার
পরেও কি তোমরা বোঝ
না?
|
|
وَإِنَّ يُونُسَ لَمِنَ
الْمُرْسَلِينَ
|
139
|
আর ইউনুসও ছিলেন পয়গম্বরগণের একজন।
|
|
إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ
الْمَشْحُونِ
|
140
|
যখন পালিয়ে তিনি
বোঝাই নৌকায় গিয়ে
পৌঁছেছিলেন।
|
|
فَسَاهَمَ فَكَانَ مِنْ
الْمُدْحَضِينَ
|
141
|
অতঃপর লটারী (সুরতি) করালে তিনি
দোষী সাব্যস্ত হলেন।
|
|
فَالْتَقَمَهُ الْحُوتُ وَهُوَ
مُلِيمٌ
|
142
|
অতঃপর একটি মাছ
তাঁকে গিলে ফেলল,
তখন তিনি অপরাধী গণ্য
হয়েছিলেন।
|
|
فَلَوْلَا أَنَّهُ كَانَ مِنْ
الْمُسَبِّحِينَ
|
143
|
যদি তিনি আল্লাহর তসবীহ পাঠ
না করতেন,
|
|
لَلَبِثَ فِي بَطْنِهِ إِلَى يَوْمِ
يُبْعَثُونَ
|
144
|
তবে তাঁকে কেয়ামত দিবস
পর্যন্ত মাছের পেটেই থাকতে হত।
|
|
فَنَبَذْنَاهُ بِالْعَرَاء وَهُوَ
سَقِيمٌ
|
145
|
অতঃপর আমি তাঁকে এক
বিস্তীর্ণ-বিজন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন
তিনি ছিলেন রুগ্ন।
|
|
وَأَنبَتْنَا عَلَيْهِ شَجَرَةً
مِّن يَقْطِينٍ
|
146
|
আমি তাঁর উপর
এক লতাবিশিষ্ট বৃক্ষ উদগত
করলাম।
|
|
وَأَرْسَلْنَاهُ إِلَى مِئَةِ
أَلْفٍ أَوْ يَزِيدُونَ
|
147
|
এবং তাঁকে, লক্ষ
বা ততোধিক লোকের প্রতি প্রেরণ করলাম।
|
|
فَآمَنُوا فَمَتَّعْنَاهُمْ إِلَى
حِينٍ
|
148
|
তারা বিশ্বাস স্থাপন করল
অতঃপর আমি তাদেরকে নির্ধারিত সময়
পর্যন্ত জীবনোপভোগ করতে
দিলাম।
|
|
فَاسْتَفْتِهِمْ أَلِرَبِّكَ
الْبَنَاتُ وَلَهُمُ الْبَنُونَ
|
149
|
এবার তাদেরকে জিজ্ঞেস করুন,
তোমার পালনকর্তার জন্যে কি
কন্যা সন্তান রয়েছে এবং
তাদের জন্যে কি
পুত্র-সন্তান।
|
|
أَمْ خَلَقْنَا الْمَلَائِكَةَ
إِنَاثًا وَهُمْ شَاهِدُونَ
|
150
|
না কি আমি
তাদের উপস্থিতিতে ফেরেশতাগণকে নারীরূপে সৃষ্টি করেছি?
|
|
أَلَا إِنَّهُم مِّنْ إِفْكِهِمْ
لَيَقُولُونَ
|
151
|
জেনো, তারা মনগড়া উক্তি করে
যে,
|
|
وَلَدَ اللَّهُ وَإِنَّهُمْ
لَكَاذِبُونَ
|
152
|
আল্লাহ সন্তান জন্ম
দিয়েছেন। নিশ্চয় তারা
মিথ্যাবাদী।
|
|
أَصْطَفَى الْبَنَاتِ عَلَى
الْبَنِينَ
|
153
|
তিনি কি পুত্র-সন্তানের স্থলে কন্যা-সন্তান পছন্দ করেছেন?
|
|
مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ
|
154
|
তোমাদের কি হল?
তোমাদের এ কেমন
সিন্ধান্ত?
|
|
أَفَلَا تَذَكَّرُونَ
|
155
|
তোমরা কি অনুধাবন কর
না?
|
|
أَمْ لَكُمْ سُلْطَانٌ مُّبِينٌ
|
156
|
না কি তোমাদের কাছে
সুস্পষ্ট কোন দলীল
রয়েছে?
|
|
فَأْتُوا بِكِتَابِكُمْ إِن كُنتُمْ
صَادِقِينَ
|
157
|
তোমরা সত্যবাদী হলে
তোমাদের কিতাব আন।
|
|
وَجَعَلُوا بَيْنَهُ وَبَيْنَ
الْجِنَّةِ نَسَبًا وَلَقَدْ عَلِمَتِ الْجِنَّةُ إِنَّهُمْ لَمُحْضَرُونَ
|
158
|
তারা আল্লাহ ও
জ্বিনদের মধ্যে সম্পর্ক সাব্যস্ত করেছে, অথচ
জ্বিনেরা জানে যে,
তারা গ্রেফতার হয়ে
আসবে।
|
|
سُبْحَانَ اللَّهِ عَمَّا يَصِفُونَ
|
159
|
তারা যা বলে
তা থেকে আল্লাহ পবিত্র।
|
|
إِلَّا عِبَادَ اللَّهِ
الْمُخْلَصِينَ
|
160
|
তবে যারা আল্লাহর নিষ্ঠাবান বান্দা, তারা
গ্রেফতার হয়ে আসবে
না।
|
|
فَإِنَّكُمْ وَمَا تَعْبُدُونَ
|
161
|
অতএব তোমরা এবং
তোমরা যাদের উপাসনা কর,
|
|
مَا أَنتُمْ عَلَيْهِ بِفَاتِنِينَ
|
162
|
তাদের কাউকেই তোমরা আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে
পারবে না।
|
|
إِلَّا مَنْ هُوَ صَالِ الْجَحِيمِ
|
163
|
শুধুমাত্র তাদের ছাড়া
যারা জাহান্নামে পৌছাবে।
|
|
وَمَا مِنَّا إِلَّا لَهُ مَقَامٌ
مَّعْلُومٌ
|
164
|
আমাদের প্রত্যেকের জন্য
রয়েছে নির্দিষ্ট স্থান।
|
|
وَإِنَّا لَنَحْنُ الصَّافُّونَ
|
165
|
এবং আমরাই সারিবদ্ধভাবে দন্ডায়মান থাকি।
|
|
وَإِنَّا لَنَحْنُ الْمُسَبِّحُونَ
|
166
|
এবং আমরাই আল্লাহর পবিত্রতা ঘোষণা করি।
|
|
وَإِنْ كَانُوا لَيَقُولُونَ
|
167
|
তারা তো বলতঃ
|
|
لَوْ أَنَّ عِندَنَا ذِكْرًا مِّنْ
الْأَوَّلِينَ
|
168
|
যদি আমাদের কাছে
পূর্ববর্তীদের
কোন উপদেশ থাকত,
|
|
لَكُنَّا عِبَادَ اللَّهِ
الْمُخْلَصِينَ
|
169
|
তবে আমরা অবশ্যই আল্লাহর মনোনীত বান্দা হতাম।
|
|
فَكَفَرُوا بِهِ فَسَوْفَ
يَعْلَمُونَ
|
170
|
বস্তুতঃ তারা এই
কোরআনকে অস্বীকার করেছে। এখন
শীঘ্রই তারা জেনে
নিতে পারবে,
|
|
وَلَقَدْ سَبَقَتْ كَلِمَتُنَا
لِعِبَادِنَا الْمُرْسَلِينَ
|
171
|
আমার রাসূল ও
বান্দাগণের ব্যাপারে আমার
এই বাক্য সত্য
হয়েছে যে,
|
|
إِنَّهُمْ لَهُمُ الْمَنصُورُونَ
|
172
|
অবশ্যই তারা সাহায্য প্রাপ্ত হয়।
|
|
وَإِنَّ جُندَنَا لَهُمُ
الْغَالِبُونَ
|
173
|
আর আমার বাহিনীই হয়
বিজয়ী।
|
|
فَتَوَلَّ عَنْهُمْ حَتَّى حِينٍ
|
174
|
অতএব আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
|
|
وَأَبْصِرْهُمْ فَسَوْفَ
يُبْصِرُونَ
|
175
|
এবং তাদেরকে দেখতে থাকুন। শীঘ্রই তারাও এর
পরিণাম দেখে নেবে।
|
|
أَفَبِعَذَابِنَا يَسْتَعْجِلُونَ
|
176
|
আমার আযাব কি
তারা দ্রুত কামনা করে?
|
|
فَإِذَا نَزَلَ بِسَاحَتِهِمْ
فَسَاء صَبَاحُ الْمُنذَرِينَ
|
177
|
অতঃপর যখন তাদের আঙ্গিনায় আযাব
নাযিল হবে, তখন
যাদেরকে সতর্ক করা
হয়েছিল, তাদের সকাল
বেলাটি হবে খুবই
মন্দ।
|
|
وَتَوَلَّ عَنْهُمْ حَتَّى حِينٍ
|
178
|
আপনি কিছুকালের জন্যে তাদেরকে উপেক্ষা করুন।
|
|
وَأَبْصِرْ فَسَوْفَ يُبْصِرُونَ
|
179
|
এবং দেখতে থাকুন, শীঘ্রই তারাও এর
পরিণাম দেখে নেবে।
|
|
سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ
عَمَّا يَصِفُونَ
|
180
|
পবিত্র আপনার পরওয়ারদেগারের সত্তা, তিনি
সম্মানিত ও পবিত্র যা
তারা বর্ণনা করে
তা থেকে।
|
|
وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ
|
181
|
পয়গম্বরগণের
প্রতি সালাম বর্ষিত হোক।
|
|
وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ
الْعَالَمِينَ
|
182
|
সমস্ত প্রশংসা বিশ্বপালক আল্লাহর নিমিত্ত।
|
|