৯৯) সূরা যিলযাল ( মদীনায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৮
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
| |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
| |
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا
|
01
|
যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে,
| |
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا
|
02
|
যখন সে তার বোঝা বের করে দেবে।
| |
وَقَالَ الْإِنسَانُ مَا لَهَا
|
03
|
এবং মানুষ বলবে, এর কি হল ?
| |
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا
|
04
|
সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,
| |
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا
|
05
|
কারণ, আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
| |
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِّيُرَوْا أَعْمَالَهُمْ
|
06
|
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়।
| |
فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
|
07
|
অতঃপর কেউ অণু পরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে
| |
وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
|
08
|
এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে
| |